উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আবার বারুইপুর থানার সাফল্য। এবার বিপুল পরিমানে মাদক দ্রব্য সহ গ্রেফতার দুজন বারুইপুরে।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে
বারুইপুর থানার আই সি অর্ধেন্দু দে সরকারের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়।আর এই অভিযানে চম্পাহাটি ফুলতলা রোডে একটি টাটা গাড়ি আটক করা হয়।গাড়িটিকে তল্লাশি চালিয়ে মুফাসার মোল্লা এবং মাবুদ আলী হালদারের কাছ থেকে ৮৭.৬৮৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ও, দুটি স্মার্টফোন এবং একটি কী-প্যাড ফোন বাজেয়াপ্ত করে পুলিশ।গ্রেফতার করা হয় মুফাসার মোল্লা এবং মাবুদ আলি হালদারকে।পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়।ধৃতদের সাথে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
বিপুল মাদক-সহ গ্রেফতার দুই অভিযুক্ত
