নাজিরাবাদে অগ্নিকান্ড, তথ্য অনুসন্ধানে এপিডিআরের ৫ সদস্যের প্রতিনিধি দল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে অগ্নি কাণ্ডে মোমো সংস্থার এলাকা পরিদর্শনে এপিডিআরের প্রতিনিধি দল। গত ২৫শে জানুয়ারি নাজিরাবাদে ওয়াও মোমোর গুদাম ও পাশের একটি ডেকরেটিং সংস্থার গুদামে আগুন লেগে ২৭ জন কর্মীর মৃত্যু হয়।এই ঘটনায় প্রথমে ডেকরেটিং সংস্থার মালিক গঙ্গাধর দাস, পরে ওয়াও মোমোর দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মহল থেকে ওয়াও মোমোর মালিককে গ্রেফতারের দাবি ওঠে। এলাকায় মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মোমো সংস্থার মালিককে গ্রেফতারের দাবি জানান। বামেদের তরফে একাধিক জায়গায় ওয়াও মোমোর বিপণির সামনে বিক্ষোভ দেখানো হয়।দগ্ধ দুই গুদামে ইতিমধ্যেই শেষ হয়েছে উদ্ধার কাজ। সোমবার দিনভর ঘটনাস্থল ছিল শুনশান। তবে, পুলিশি পাহারা ছিল।এ দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন মানবাধিকার সংগঠন এপিডিআর-এর রাজ্য সাধারণ সম্পাদক আলতাফ আহমেদের নেতৃত্বে ৫ জন সদস্যের এক প্রতিনিধিদল।এ ব্যাপারে এই সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ বলেন, ‘কী ভাবে এই জলাজমি ভরাট হলো তা নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আমরা কথা বলবো। সংস্থার কর্মীদের ইএসআই, প্রভিডেন্ট ফান্ড ছিল কিনা, না থাকলে কেন ছিল না, তা ও দেখা হবে।প্রয়োজনে আমরা জনস্বার্থ মামলা করবো।আমরা এদিন তথ্য অনুসন্ধান করতে গিয়েছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *