উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী : সোমবার থেকে শুরু হলো এ বছরের মাধ্যমিকের পরীক্ষা।আর পরীক্ষার সেই প্রথম দিনে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়লো প্রশ্নপত্র নিয়ে যাওয়া গাড়ি।আর এই ঘটনায় দুই পুলিশকর্মী সহ আহত হনবেশ কয়েকজন। ঘটনা কি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী রাজ্য সড়কের বাসন্তী থানার আমঝাড়া বাজারের কাছে।বাসন্তী থানা থেকে এদিন মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল একটি চার চাকা প্রাইভেট গাড়ি।বাসন্তীর চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির সেন্টারে যাওয়ার পথে একটি টোটো গাড়িকে পাশ দিতে গিয়ে প্রশ্নপত্রের গাড়ি টি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। বাসন্তী থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।আহতরা হলেন, রাকেশ সরদার,অসিত নস্কর, তাইজুল সেখ,হরিপ্রিয় ময়রা, দেবব্রত সোম।এদের মধ্যে রাকেশ সরদার ও অসিত নস্কর পুলিশ কর্মী,দেবব্রত সোম চড়াবিদ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক ও বাকিরা শিক্ষা কর্মী।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

