নদীয়া, ৩০ জানুয়ারি: নদিয়া জেলার সদর হাসপাতালে সদ্যোজাত শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পরই শিশুটিকে চুরি করা হয়েছে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং তদন্ত শুরু হয়েছে।হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট মহিলা আদৌ অন্তঃসত্ত্বা ছিলেন না। কর্তৃপক্ষের মতে, এটি ‘ফ্যান্টম প্রেগন্যান্সি’ বা মানসিক কারণে গর্ভধারণের ভুল ধারণার একটি ঘটনা।Krishnanagar District Hospital-এর এক সিনিয়র আধিকারিক জানান, চিকিৎসা পরীক্ষায় এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি যে ওই মহিলা সন্তান প্রসব করেছিলেন।রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানান,“এই অভিযোগের পেছনে কী পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে প্রসবের কোনও চিকিৎসাগত প্রমাণ পাওয়া যায়নি।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তদন্ত রিপোর্ট জমা পড়ার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
