দক্ষিণ হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে কর্মীদের ঢল

অবৈজ্ঞানিক ও অমানবিক এসআইআর এরবিরুদ্ধে ও বৈধ ভোটারের ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির বিরুদ্ধেবুধবার প্রতিবাদ মিছিল হয় দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা তথা হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী, দক্ষিণ হাওড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী, দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক অয়ন ব্যানার্জি, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রীতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *