এসআইআর নিয়ে দিল্লিতে মমতা, কমিশনের দফতরে গিয়ে জবাবদিহির দাবি তৃণমূলের

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে এবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সিঙ্গুরের সভা শেষ করেই তিনি রাজধানীর উদ্দেশে রওনা দেবেন। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ সরাসরি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এসআইআরের ফলে বাংলার প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে। প্রথম দিন থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সর্বত্র প্রতিবাদ সভা ও কর্মসূচির মাধ্যমে বিষয়টি সামনে আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় দিল্লিতেও উঠবে। বাজেট অধিবেশন শুরু হওয়ায় রাজধানীতে থাকবেন তৃণমূলের সাংসদরাও। তাঁদের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের কাছে দলের আপত্তি ও দাবি তুলে ধরা হবে।

এই দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এমন বহু ভোটার, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি, এসআইআরের কারণে মৃত দেখানো ভোটারদের পরিবারের সদস্যরাও দিল্লিতে যাবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *