শুভেন্দুর সভার আগেই এসআইআরে হেনস্তার প্রতিবাদে বালিতে তৃণমূল মহিলা কংগ্রেসে মিছিল

সুমন আদক : উত্তর হাওড়ার বাঁধাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র পরিবর্তন সভার আগেই হাওড়ার বালিতে বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এসআইআর ‘হেনস্তা’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। উত্তর হাওড়ার বাঁধাঘাটে বিজেপি’র পরিবর্তন সংকল্প সভার আগে বালি কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে এদিন এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বালিখাল ৫৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে থেকে বালি বাদামতলা পর্যন্ত ওই মিছিল হয়। নির্বাচন কমিশন যেভাবে প্রতিদিন এসআইআর প্রক্রিয়ায় নানাভাবে ‘হেনস্তা’ করছে তার বিরুদ্ধে ওই মিছিল হয়। এদিনের মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল যথেষ্টই চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *