বাংলাদেশজুড়ে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী

ইউনূস সরকারের আমলে চুরি-ছিনতাই-ডাকাতি বেড়েছে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন মহম্মদ ইউনূস। নতুন সরকারের অধীনে প্রায় এক বছর পার হতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশে সামগ্রিক অপরাধের হার বেড়েছে প্রায় ৭১ শতাংশ।

এই সময়কালে চুরি, ছিনতাই, খুন, অপহরণ ও রাহাজানির মতো অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডাকাতির ঘটনা বেড়েছে প্রায় ৩৭ শতাংশ, যা পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত করছে।

পুলিশের নথি অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৯,৬৭২টি চুরির অভিযোগ, ১,৯৩৫টি ছিনতাই, ১,১০১টি অপহরণ এবং ৭০২টি ডাকাতির মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে এক বছরে মোট ১৩,৪১০টি অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১৬ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *