নবান্ন অভিযানের নাম করে শহর জুড়ে অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরী করার অপপ্রচেষ্টা বিজেপির! শনিবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোট শহরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার পর কলকাতা পুলিশ এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযানের সময় পাঁচজন পুলিশকর্মী এদিন গুরুতর জখম হন। জহরলাল নেহেরু রোডে পুলিশের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চালানো হচ্ছে। ৫ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন, এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ করেছে। এমনকি, আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা–বাবাকেও নাকি মারধর করা হয়েছে। যদিও তাঁদের মারধর করার কোন প্রমান এখনও তিনি দিতে পারেন নি। ওদিকে নগরপালকে কুৎসিত ভাষায় আক্রমণ করে শুভেন্দুর অভিযোগ, মনোজ ভার্মার পুলিশ অভয়ার মা–বাবাকেও ছাড়েনি। তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় শতাধিক মানুষ জখম হয়েছেন এবং জাতীয় পতাকার অবমাননা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যে একেবারেই অন্য সেই দৃশ্যও প্রমান হয়ে গিয়েছে একাধিক ফুটেজ ও ছবিতে। রাজনৈতিক মহলের দাবি এই ধরণের রাজনৈতিক মদতপুষ্ট অভিযানের পর অভিযোগ ও পাল্টা অভিযোগের ফলে চড়ছে পারদ যার ফলে রাজ্য জুড়েই রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে।
Related Posts
শিয়ালদহ-গেদে ও গেদে-মাঝেরহাট শাখায় নতুন EMU স্পেশাল ট্রেন, ১৬ মার্চ থেকে চালু পূর্ব রেলের পরিষেবা
ভোটের আবহে রাজ্যে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ শাখাগুলিতে নতুন ও বর্ধিত EMU (Electric Multiple…
চোরাপথে হেঁটে এসেছি’, বিজেপি কর্মীর বিস্ফোরক দাবিতে অনুপ্রবেশ নিয়ে অস্বস্তিতে পদ্মশিবির
এই মুহূর্তে বাংলায় এসআইআর নিয়ে জোর জল্পনা চলছে। বিজেপির দাবি, শাসকদল তৃণমূল নিজেদের স্বার্থেই অনুপ্রবেশ ঘটিয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, অনুপ্রবেশ…
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর! রুদ্ররূপী তিস্তার কবলে জাতীয় সড়ক, দার্জিলিঙে ভূমিধস
গতবছরের বর্ষায় তিস্তার ভয়াল রূপ এখনও ভুলতে পারেনি উত্তরবঙ্গবাসী। সেই স্মৃতি আবার ও উসকে দিচ্ছে এবারের বৃষ্টি। গত শনিবার থেকে…
