সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দিল্লির চাণক্যপুরীতে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন মহিলা সাংসদ সুধা রামাকৃষ্ণন। সেই সময় সাংসদের গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতী। চাণক্যপুরীতে হাঁটতে বেরিয়ে এদিন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। জানা গিয়েছে, গলায় চেন টান মারায় গলায় ব্যাথা পেয়েছেন তিনি। এমনকি ছিঁড়ে যায় তাঁর পোশাকও। এরপরেই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ।পোল্যান্ড দূতাবাসের কাছে এদিন সকালে ঘটনাটি ঘটে। আর সুধা সেই সময়ে এক পরিচিতর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ হেলমেট পরা এক যুবক স্কুটিতে এসে তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায়। হঠাৎ এত জোরে টানে গলায় চোট পান সাংসদ এবং বেকায়দায় ছিঁড়ে যায় তাঁর চুড়িদার। ঘটনার পর সুধা এবং তাঁর সঙ্গী চিৎকার করে আশেপাশের মানুষের সাহায্য চান। তিনি জানান স্কুটিচালক প্রথমে খুব আস্তে গাড়ি চালাচ্ছিল, তাই সন্দেহ করার কোনও কারণ ছিল না। কিন্তু হঠাৎ চেন টেনে পালিয়ে যায়।সাংসদ সুধা এই মুহূর্তে তামিলনাড়ু ভবনে থাকছেন। ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন খবর অনুযায়ী এই জায়গাটি দেশের অন্যতম নিরাপদ এলাকা। কিন্তু সেখানেই যদি এক মহিলা সাংসদ আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এত নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা রীতিমত উদ্বেগজনক। দ্রুত দোষীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। চাণক্যপুরী ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
Related Posts
দিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার মৃত্যু
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যৌন নির্যাতনের শিকার মহিলা। উত্তর-পূর্ব দিল্লির একটি সরকারি হাসপাতালে ‘মদ্যপ ও অচৈতন্য অবস্থায়’ ভর্তি ছিলেন…
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে HPV টিকা নিয়ে বিতর্ক, টিকা নেওয়ার পর অসুস্থ ৫ কিশোরী
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে HPV টিকাকরণকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র সরকারের দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন…
ছত্তিশগড়ের জঙ্গলে নিহত মাওবাদী কমান্ডার সুধাকর
বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অবশেষে নিহত মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। বহুদিন ধরেই শীর্ষস্তরের এই…
