প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শিবু সোরেন। বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের মুখ তথা গোটা দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম রূপকার শিবু সোরেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।বিভিন্ন সময়ে বিশেষত সাম্প্রতিক রাজনীতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে একযোগে বিজেপি বিরোধিতায় সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। শিবু সোরেন ও হেমন্ত সোরেনকে দেশের রাজনীতিতে সব সময় পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শিবু হোসেনের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। ভাই হেমন্ত সোরেনসহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি শোক প্রকাশ করে তিনি জানান, ‘শিবু সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাই বোনেদের ‘গুরু দিশম’-এর প্রয়াণে আমি শোকাহত। আমার আন্তরিক সমবেদনা ভাই হেমন্ত সোরেন, প্রয়াত সাংসদের পুত্র ও বর্তমান ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর প্রতি। সেই সঙ্গে তাঁর পরিবার, সহকর্মী ও বৃহত্তর পরিবারের সকল অনুগামীদের প্রতি সমবেদনা। আমি তাঁকে ভালোভাবে চিনতাম ও তাঁর প্রতি আমার আন্তরিক সম্মান ছিল। ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পতন হল আজ’।আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মাথা তুলে এগিয়ে নিয়ে যাওয়ার রূপকার শিবু সোরেনের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শিবু সোরেনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত – একজন উচ্চ শির ব্যক্তিত্ব, যাঁর কণ্ঠস্বর আদিবাসীদের প্রজন্মের পর প্রজন্মকে শক্তি যুগিয়েছে এবং যার সংগ্রাম ঝাড়খণ্ডের অস্তিত্বকে রূপ দিয়েছে। তৃণমূলস্তর থেকে জাতীয় স্বীকৃতি অর্জনের পথে তাঁর এই যাত্রা সাহস, ত্যাগ এবং জনগণের প্রতি তাঁর অটল বিশ্বাসের এখ কাহিনী। তাঁর অনুপস্থিতি এমন একটি শূন্যস্থান তৈরি করল যা পূরণ হওয়ার নয়।
Related Posts
ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ‘মিস’
রবিবার সকালে ইসরো নয়া স্যাটেলাইট, ইওএস-০৯ (EOS-09) উৎক্ষেপণ করে। তৃতীয় ধাপে এসে অল্পের জন্য লক্ষ্য হাতছাড়া হয়। এই উপগ্রহ নির্দিষ্ট…
ইরান যুদ্ধের প্রভাব কি পড়বে ভারতে? তেলের দামে আগুন, কতদিন চলবে দেশের মজুত?
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম…
রিভার র্যাফটিং করতে গিয়ে নৌকা উল্টে নদীতে তলিয়ে গেলেন যুবক
অ্যাডভেঞ্চারের নেশা ফের একবার গ্রাস করল তরতাজা প্রাণ। বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, রিভার র্যাফটিং, রোপওয়ে নানা রকমের অ্যাডভেঞ্চারে যেকোন পর্যটনকেন্দ্রে জমিয়ে…
