বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের জরুরী বিভাগে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। জানা গিয়েছে জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালের ফায়ার ব্রিগেডই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই আগুন খুব বেশি ছড়াতে পারেনি। রোগীদের সুরক্ষার কথা ভেবে এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সিতে আগুন লাগার পরেই, ওই এলাকার সামনে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। আপাতত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।তবে জানা গিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকালের দিকে রোগীর সংখ্যা অনেকটাই বেশি থাকে তাই দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ এহেন দুর্ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে, বিশেষ করে জরুরি বিভাগের সামনে চিন্তায় পড়ে যান রোগীর আত্মীয়রা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
Related Posts
কারখানার শেড থেকে পড়ে মৃত্যু, ব্যারাকপুর শিল্পাঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানার শেড থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রদীপ মিত্র (৫৮)। তিনি পাতুলিয়ার…
কোন্নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন! এলাকায় চাঞ্চল্য
বুধবার সন্ধ্যায় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য…
বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা, মধুচক্র চালানোর অভিযোগ সিল করা হল একের পর এক হোটেল, উদ্ধার ৭ মহিলা, গ্রেফতার ৬,
কোতুলপুর, বাঁকুড়া:- বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালালো পুলিশ। একের পর এক হোটেলে হানা…
