হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটল। এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে । পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। উত্তরাখণ্ডের ঘটনা থেকে যে শিক্ষা নেয়নি যোগী আদিত্যনাথ প্রশাসন, তা অচিরেই প্রমাণিত হল সোমবারের ঘটনায়।প্রসঙ্গত, শ্রাবণ মাসে বিশেষত মহাদেবের মন্দিরগুলিতে ভিড় বেশি হওয়ায় প্রস্তুত থাকে সব প্রশাসন। স্বভাবতই সোমবার ভক্তদের ভিড় অন্যান্য দিনের থেকে বেশিই থাকে। উত্তরপ্রদেশের বারাবাঁকি অবশানেশ্বর মন্দিরেও তাই সোমবার ভোর থেকে প্রবল ভিড় ছিল। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালের উপর পড়লে আতঙ্ক ছড়ায় ভক্তদের মধ্যে। হুড়োহুড়িতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।প্রশাসনের দাবি, বাঁদর বিদ্যুতের তার ছিঁড়ে দেওয়ায় বিপত্তি হয়। অন্তত ১৯ জন তড়িদাহত হয়েছেন বলে জানানো হয়। মহাদেবের জলাভিষেকের জন্য অপেক্ষারত ভক্তরা পালানোর চেষ্টা করলে পদপিষ্ট হন অন্তত ৩৫ জন। তার মধ্যে দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। দুজনের বয়সই ৩০-এর মধ্যে। বাকি অন্তত ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে যেভাবে অসমর্থ হয়েছে যোগী প্রশাসন, তাতে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভক্তরা। ঘটনাস্থল থেকে ৩২ জনকে উদ্ধার করে হায়দারগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র পাঠানো হয়।
Related Posts
দিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার মৃত্যু
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যৌন নির্যাতনের শিকার মহিলা। উত্তর-পূর্ব দিল্লির একটি সরকারি হাসপাতালে ‘মদ্যপ ও অচৈতন্য অবস্থায়’ ভর্তি ছিলেন…
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের, পাল্টা জবাব বিজেপির
লোকসভায় অচলাবস্থার পর আলোচনায় অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী…
দিল্লি থেকে গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা।…
