মন্দারমনির শ্যুটিং স্পট থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহৃত পরিচালক,উদ্ধার খড়্গপুরে


মন্দারমণিতে লাল কাঁকড়ার বিচে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন পরিচালক শ্রীকান্ত ওরফে প্রিন্স। বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুটিং চলছিল মন্দারমনির নিকটবর্তী বিচে। আচমকাই থ্রিলার সিনেমার মতোই পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে চম্পট দেয় ৪ দুষ্কৃতী। শুক্রবার সকাল পর্যন্ত পরিচালকের কোনও খোঁজ মেলেনি।অবশেষে শুক্রবার বেলা গড়াতে খড়্গপুর থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়িটিকে আটক করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় দোকানদার জানিয়েছেন, মন্দারমনিতে বহু মানুষ ঘুরতে আসেন। অনেক সিনেমা সিরিয়ালের শুটিংও হয়। কিন্তু লাল কাঁকড়ার বিচে এমন ঘটনা সত্যিই অবাক করে দেওয়ার মতো। শঙ্কর মণ্ডল নামে জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, “চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি জনা কয়েক লোক এসে ওই পরিচালককে টেনেহিঁচড়ে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। পরিচালক বারবার ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। দুষ্কৃতীদের দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।” কে বা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিচ সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *