দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিরা বর্তমান রীতিমত অস্তিত্বের সংকটে ভুগছেন। চলছে উচ্ছেদের হুমকি এবং বন্ধ করে দেওয়া হচ্ছে জল-বিদ্যুৎ। এমতাবস্থায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন এবং তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। এমনকি সংসদে জুন মালিয়া বিষয়টি উত্থাপন করেছিলেন। অবশেষে এই বিষয়ে আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেন বাসিন্দাদের। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল। আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে বিজেপির ‘বাঙালি বিরোধী’ আগ্রাসনের যোগ্য জবাব। এই মর্মে তৃণমূল কংগ্রেসের সোশাল হ্যান্ডেলে লেখা হয়েছে “দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্ত কুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল। সুবিচারের পথে এটা নিঃসন্দেহে বিরাট পদক্ষেপ। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এবং প্রকাশ্যে বাংলা বিরোধী বিজেপির বাংলাভাষী নাগরিকদের উপর ক্রমাগত আক্রমণের এটি একটি উল্লেখযোগ্য জবাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি বাংলাভাষীকে রক্ষা করা হবে। বাংলা ভাষীদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করা হবে। বাংলাভাষী ভারতীয়দের সম্মান, স্বীকৃতি এবং সুবিচার দেওয়ার ক্ষেত্রে এই লড়াই চলবে। আদালতের এই রায় ‘বাংলা বিরোধী’ বিজেপিকে যোগ্য জবাব।” প্রসঙ্গত, বসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে বিবাদ অনেকদিনের এবং ২০২৪ সালে দিল্লির এক আদালত ওই এলাকা থেকে বাসিন্দাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশের ভিত্তিতে এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। এবার সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না।
Related Posts
কর্নাটকে ২০টি ময়ূরের দেহ উদ্ধার
বাঁদর, বাঘের পর এবার ময়ূর। এভাবে পর পর বন্যপ্রাণীর রহস্যমৃত্যুতে কর্নাটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণাটকের হনুমান্থপুরা গ্রামে এবার মৃত অবস্থায়…
প্রয়াত প্রবাদপ্রতিম নাট্যকার রতন থিয়াম, শোকপ্রকাশ ব্রাত্য বসুর
প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত প্রবাদপ্রতিম মণিপুরী নাট্যকার রতন থিয়াম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন…
রবিবার সকালে বাগলিহারের গেট খোলা হল
২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গিরা গুলি করে হত্যা করে ২৬ জন নিরস্ত্রকে। ভারত প্রত্যাঘাতের অভিযানে নামে। শুরু হয়,’অপারেশন সিঁদুর’। সিন্ধু চুক্তি…
