কলকাতায় মেট্রোরেল যাত্রীদের এমনিতেই ভোগান্তির শেষ নেই। নিত্যদিন অফিসটাইমে কখনও মেট্রো মাঝপথে আটকে যাচ্ছে, কখনও বা সুইসাইডের কারণে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। তবে তার মাঝে মেট্রোরেলের দরজায় কালো স্প্রে দেওয়ার ভাইরাল ভিডিও প্রকাশ্য আসার পরই যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন উঠতে শুরু করেছে? তাহলে কি কলকাতা মেট্রোয় নাশকতার ছক কষছে কেউ নাকি নিছক মজা করতে এমন অদ্ভুত কাণ্ড? তদন্ত শুরু করেছে পুলিশ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে চিন্তায় ঘুম উড়েছে মেট্রো কর্তৃপক্ষের। শহর কলকাতার লাইফলাইন মেট্রো। কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পাতালরেলের উপর ভরসা করেন মহানগরীর বেশিরভাগ মানুষ। আর সেই মেট্রোর দরজাতেই কিনা রহস্যময় কালো ক্রস! পরনে নীল টি-শার্ট, জিনস ও স্নিকার্স, চোখে চশমা। অজ্ঞাতপরিচয় পরিচয় এক ব্যক্তি মেট্রোর বন্ধ দরজায় রহস্যময় কালো ক্রস চিহ্ন আঁকছেন। কে তিনি? কেন এমন কাজ করছেন? এসব প্রশ্নের এখনও কোনও উত্তর মেলেনি । কারণ সেই ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে বিষয়টাকে মোটেই হালকা ভাবে নিতে চাইছে না কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। রহস্যময় ব্যক্তিকে খুঁজে পেতে লালবাজারের কাছে ইতিমধ্যেই ফুটেজ পাঠানো হয়েছে বলে খবর।অনেকেই বলছেন ওই ব্যক্তি কালো রং দিয়ে দরজায় যেভাবে ক্রস বা কাটা চিহ্ন এঁকেছেন তাতে এই ঘটনার সঙ্গে নাশকতা সংক্রান্ত পরিকল্পনার যোগ আছে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট ওই ভিডিওটি মাসখানেক আগের। তবে সম্প্রতি সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আশ্চর্যজনকভাবে ব্যক্তিটি যখন এই কাণ্ড ঘটাচ্ছিলেন তখন মেট্রোর বাকি যাত্রীরা কেউ তাঁকে বাধা দেননি। রহস্য ঘনীভূত হচ্ছে। সমাধান সূত্র খুঁজতে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজের দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
Related Posts
নিউটাউনের গেস্ট হাউসে স্বামীর হাতে খুন দক্ষিণ দিনাজপুরের বধূ!
মঙ্গলবার নিউটাউন সাহা মার্কেট-এর গেস্ট হাউজে এক মহিলাকে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন ও ইকোপার্ক থানার…
রাতের কলকাতায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ
কলকাতায় রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তালতলা থানার অন্তর্গত লেনিন সরণীর কাছে একটি স্কুলের কাছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা…
কাঁচরাপাড়ায় পুরসভার নাকের ডগায় পুকুর চুরি, উদাসীন প্রশাসন
বি. নাথ : পুকুর কিংবা জলাশয় ভরাটের বিরুদ্ধে বারবার কড়া বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিকে…
