অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে তখন অবশ্য রাত! নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময় যে কোনও মহাকাশযান তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হয়। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর পর একে একে খুলে যায় চারটি প্যারাশ্যুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগন’।প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’। তৈরি রয়েছে স্পেসএক্সের একটি দল। তারা দ্রুত পৌঁছে যাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলটিকে তুলে নেওয়া হবে জাহাজে। এর কিছু ক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে যাবে। ভিতর থেকে বার করে আনা হবে চার নভশ্চরকে। সেখানে চলবে বিবিধ মেডিক্যাল পরীক্ষা।প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।সোমবার শুরু হয় ঘরে ফেরার প্রক্রিয়া। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষই প্রত্যক্ষ করেছেন শুভাংশেদের পৃথিবীতে ফেরার মুহূর্ত।
Related Posts
যাত্রীর ব্যাগে ১৬টি সাপ!থাইল্যান্ড ফেরত যাত্রী গ্রেফতার মুম্বই বিমানবন্দরে
বিমানযাত্রীর ব্যাগ খুলতেই কাস্টমস অফিসারদের চোখে পড়ল একের পর এক জীবন্ত সাপ! মুম্বাই বিমানবন্দরের ঘটনা। যাত্রীটি ফিরছিলেন থাইল্যান্ড থেকে। মুম্বই…
গ্র্যান্ড মুফতির সঙ্গে সাক্ষাৎ, সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা—টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী Narendra Modi জানিয়েছেন, ভারতের গ্র্যান্ড মুফতি Sheikh Abubakr Ahmad-এর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সামাজিক মাধ্যম এক্স…
রিসর্টের ভেতরে গুলিবিদ্ধ বেহালার বাসিন্দা, খোলা হল কন্ট্রোলরুম
পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সমীর গুহের। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরই গত ১৬ তারিখ স্ত্রী ও মেয়েকে…
