মহাকাশ অভিযান শেষে এবার ঘরে ফেরার পালা। রবিবারই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অন্য তিন মহাকাশচারীও শুভাংশর সঙ্গে রওনা দেবেন পৃথিবীর উদ্দেশে। স্পেস স্টেশনে ফেয়ারওয়েল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সোমবার শুরু হবে ড্রাগন মহাকাশযানের আনডকিং প্রক্রিয়া-পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা। নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দিয়েছেন শুভাংশু-সহ চার মহাকাশচারীকে। সেই সংবর্ধনা সরাসরি সম্প্রচার করেছে নাসা। ফেয়ারওয়েলের পর ভারতীয় সময় সোমবার দুপুর দু’টো নাগাদ শুরু হবে শুভাংশুদের আনডকিং প্রক্রিয়া। আনডকিং শেষ হওয়ার পর পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবেন শুভাংশুরা। এই প্রক্রিয়াও সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। শুভাংশুদের মহাকাশযান অবতরণ করবে ক্যালিফোর্নিয়া উপকূলে। সেই স্প্ল্যাশডাউনের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আমজনতা, নাসার সোশাল মিডিয়ার দৌলতে। ২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। এবার ঘরে ফিরবেন তিনি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে বিকেল ৪টে ৩৫ মিনিটে (আমেরিকার সময় ভোর ৭টা বেজে ৫ মিনিটে) ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে। তারপর পৃথিবীর অভিমুখে যাত্রা করবে ড্রাগন। প্রায় ৩০ মিনিট এই যাত্রার সরাসরি সম্প্রচার করবে নাসা।তারপর নাসার সম্প্রচার বন্ধ হয়ে যাবে। শুভাংশুদের মহাকাশযান পৃথিবীতে প্রবেশের পর যখন সমুদ্রে অবতরণ করবে, তখন ফের শুরু হবে লাইভ টেলিকাস্ট। ভারতীয় সময় মঙ্গলবার ভোর তিনটের সময় পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। সেই দৃশ্যও সম্প্রচারিত হবে নাসার ওয়েবসাইটে।
Related Posts
২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাক হাইকমিশনের কর্তাকে
২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ নয়া দিল্লির। তাঁর বিরুদ্ধে নিজের কাজের বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তির…
মহারাষ্ট্রের ওয়ার্ধা-সিন্ধি স্টেশনের কাছে জিটি এক্সপ্রেসের পার্সেল কোচে আগুন
মহারাষ্ট্রের ওয়ার্ধা-সিন্ধি রেলস্টেশনের কাছে জিটি এক্সপ্রেসের একটি কোচে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ট্রেনের পার্সেল ভ্যান…
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৪!
বৃহস্পতির সাতসকালে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ও সংলগ্ন এলাকা। সকাল ৯:০৪ মিনিট নাগাদ দিল্লিসহ এনসিআর, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ সহ…
