রবিবার ভোরে তামিলনাড়ুতে একটি মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সেই আগুন নিমেষের মধ্যে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে সংলগ্ন বসতি এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে জানা গেছে আগুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। জানা যাচ্ছে ওই মালগাড়িতে ডিজেলভর্তি বেশ কয়েকটি ট্যাঙ্কার ছিল। এর মধ্যেই কোনও একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ তাঁরা দেখেন মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। সেই আগুন অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। প্রাণভয়ে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।জানা গিয়েছে, রবিবার ভোর ৫:৩০ নাগাদ তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেল বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের চারটি ওয়াগনে ভয়াবহ আগুন লেগে যায়, যার ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টার পর আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও কোনও প্রাণহানি বা আশেপাশের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রচুর পরিমান দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভানো বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। পুলিশ এসপি এ শ্রীনিবাস পেরুমাল জানিয়েছেন উদ্ধারকারী দল ট্রেনটিকে নিজেদের দায়িত্বে নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মানালি থেকে তিরুপতির দিকে যাওয়া ট্রেনটিতে তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে হঠাৎ আগুন ধরে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে চেন্নাই থেকে আসা ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য দ্রুত গতিতে কাজ চলছে।
Related Posts
কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় ভেজাল খাদ্যের কারখানা ফাঁস! ১০০০ কেজির বেশি আদা-রসুন পেস্ট উদ্ধার, গ্রেফতার মালিক
হায়দরাবাদে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। শহরের মল্লেপল্লি এলাকায় একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল আদা-রসুন পেস্ট…
মুম্বই ট্রেন হামলার ঘটনায় ১৯ বছর পর ১২ দোষীকেই বেকসুর খালাস করল আদালত
শুধু মাত্র উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেল ১২ জন দোষী! ২০০৬ সালে মুম্বইয়ে ট্রেনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তাতে…
২৪ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অঙ্কের শিক্ষক
হিমাচলপ্রদেশের সিরমৌর জেলায় একটি সরকারি স্কুলে ‘শিক্ষা সংবাদ’ অনুষ্ঠান চলাকালীন প্রিন্সিপ্যালের কাছে শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান অষ্টম থেকে…
