বর্ষার মরশুমে একই সঙ্গে তিন ঘূর্ণাবর্ত ত্রিফলা আক্রমণ শানাচ্ছে বাংলার আকাশে। এর ফলে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত বর্ষার। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে।মঙ্গলবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যদিকে সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও। জোরাল বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত।এই মুহূর্তে বাংলাতেই স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। যার কারণেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা বিকানির, শিখর, শিবপুরি, সিদ্ধি, জামশেদপুর, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর ছত্তিসগঢ়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে।কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। সোমবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে।বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। একইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনীত অস্বস্তি বজায় থাকবে। সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কমবেশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে।
Related Posts
সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগ, বিকাশ ভবন অভিযানে NIOS ডিএলএড প্রার্থীরা
ডিগ্রি অর্জনের পরও দীর্ঘদিন চাকরি না মেলায় আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গের NIOS ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা। সোমবার সল্টলেকের বিকাশ ভবন অভিযানের ডাক…
নিউটাউনে আন্তর্জাতিক মানের ‘বিশ্বঅঙ্গন’, রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: মমতা বন্দ্যোপাধ্যায়
শিল্পের জোয়ার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিল্পসংস্থাগুলিকে বরাদ্দ করার সিদ্ধান্ত…
সওকাত মোল্লাকে পুরোনো কেন্দ্রে চেয়ে বিক্ষোভ সওকাত অনুগামীদের
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক কেন্দ্রে কর্মীদের অসন্তোষ। মঙ্গলবার সন্ধেয় ক্যানিং পূর্ব কেন্দ্রের বিদায়ী…
