বৃহস্পতির সাতসকালে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ও সংলগ্ন এলাকা। সকাল ৯:০৪ মিনিট নাগাদ দিল্লিসহ এনসিআর, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪।জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।ভূমিকম্পের জেরে দিল্লি ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।এলাকাবাসীরা জানাচ্ছেন, কর্মব্যস্ত সকালে আচমকাই বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করে। এরপরই তাঁরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরগাঁওতে একাধিক সংস্থার অফিসের কম্পিউটারগুলো কেঁপে ওঠে। কর্মীরাও ভয়ে বহু বহুতল ছেড়ে বাইরে চলে যান। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতে ও হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Related Posts
২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাক হাইকমিশনের কর্তাকে
২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ নয়া দিল্লির। তাঁর বিরুদ্ধে নিজের কাজের বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তির…
তেলঙ্গানায় রাসায়নিক ট্যাঙ্কার ফেটে বিপর্যয়, মৃত্যু মিছিল
তেলঙ্গানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন…
HDFC ব্যাঙ্কে শেয়ার ধস: একদিনে উবে গেল প্রায় ১ লক্ষ কোটি টাকা
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-এর শেয়ারে বৃহস্পতিবার বড়সড় ধস নেমেছে। একদিনেই ব্যাঙ্কের বাজারমূল্য প্রায় ১ লক্ষ কোটি টাকা কমে…
