নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরণ

বুধবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। রাজ্যে টাটা গ্রুপের একাধিক প্রকল্প ও বিনিয়োগ রয়েছে। সেই প্রেক্ষিতেই এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।মুখ্যমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। বৈঠকে চলতি প্রকল্পগুলির অগ্রগতি, ভবিষ্যৎ বিনিয়োগ, ও শিল্প খাতে সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ সহ শিল্প ও অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে টাটাদের তরফে নতুন শিল্প সম্ভাবনার রূপরেখাও পেশ করা হয় বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *