দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার জগন্নাথ মন্দিরের সামনের খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এলাকাতেই বসবাস করতেন এবং সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিন সকালে খালে দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আনন্দপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি হত্যা না আত্মহত্যা—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মৃত ব্যক্তি স্বাভাবিকভাবে খালে পড়ে গিয়েছিলেন, না কি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে—এই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। খাস কলকাতায় এক অভিজাত আবাসনের পাশের খাল থেকেই দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তদন্তে স্বচ্ছতা আনতে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
Related Posts
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়া ৫০ কিমি পর্যন্ত—সতর্কবার্তা হাওয়া অফিসের
পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা; বুধবার পর্যন্ত অস্থির আবহাওয়া আগাম পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের…
‘কীসের ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলী বলেছিলেন টাকার বিনিময়ে চাকরি হয়েছিল?’, হাইকোর্টে গাঙ্গুলিকে নিশানা রাজ্যের
প্রাথমিকের চাকরি বাতিল মামলায় সেই সময়ের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চে সরব প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক…
মেট্রোর দরজায় রহস্যময় কালো ক্রস! অজ্ঞাতপরিচয় যাত্রীর খোঁজ শুরু পুলিশের
কলকাতায় মেট্রোরেল যাত্রীদের এমনিতেই ভোগান্তির শেষ নেই। নিত্যদিন অফিসটাইমে কখনও মেট্রো মাঝপথে আটকে যাচ্ছে, কখনও বা সুইসাইডের কারণে বিঘ্নিত হচ্ছে…
