গত ৪ জুলাই, শুক্রবার রাতে বিজেপি নেতা ও ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পাটনার গান্ধী ময়দান এলাকায় গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। রবিবার তাঁর শেষকৃত্যে এসেছিলেন শোকার্ত পরিজনেরা। কিন্তু সেখান থেকেই পুলিশের জালে ধরা পড়লেন এক সন্দেহভাজন।পুলিশ পাটনার পুনপুন এলাকার বাসিন্দা রোশন কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মনে করা হচ্ছে গোপাল খেমকার খুনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন এই ব্যক্তি। এই খুন পূর্বপরিকল্পিত এবং এতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এই দাবি পুলিশ আগেই করেছিল। তদন্ত শেষ না হলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত দু’জন গোপালবাবুর গতিবিধি নজরে রাখছিলেন। একজন আততায়ী ছিল ব্যাঙ্কিপুর ক্লাবে, যেখান থেকে রাতে বেরিয়েছিলেন ব্যবসায়ী। দ্বিতীয় আততায়ী ছিল বিসকমন টাওয়ারের কাছে, গান্ধী ময়দানে। আপাতত ব্যাঙ্কিপুর ক্লাব, গান্ধী ময়দান, বুদ্ধ কলোনি ও ইনকাম ট্যাক্স গোলাম্বার এলাকাগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রোশন কুমার ঠিক কীভাবে জড়িত, সেটা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয় তবে শেষকৃত্যে উপস্থিত থাকার পর থেকেই তাঁকে নজরে রেখেছিল পুলিশ। দশজনেরও বেশি ব্যক্তিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।খেমকার মতো প্রভাবশালী ব্যবসায়ীর এহেন মৃত্যুতে আতঙ্কে বিহারের ব্যবসায়ীরা। তাঁরা প্রশ্ন তুলছেন রাজ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে। রাজ্য সরকারের তরফে সব অভিযোগ খতিয়ে দেখা হবে আশ্বাস দিলেও নিজেদের নিরাপত্তা নিয়ে একেবারেই নিশ্চিত হতে পারছেন না ব্যবসায়ীরা।
Related Posts
যোগীর উত্তরপ্রদেশে বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মার, ভিডিয়ো করলেন পুত্রবধূর মা
সামান্য কথা কাটাকাটি, আর তার জেরেই বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বাড়ির বৌয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি আবাসনের…
যান্ত্রিক ত্রুটি,লন্ডনগামী বিমান বাতিল, সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের কলকাতায় জরুরি অবতরণ
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল ।আহমেদাবাদ থেকে উড়ানের আগেই বাতিল করা হল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। মঙ্গলবার…
মমতার ক্ষোভ প্রকাশের পর সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে বিবৃতি দিল ইউনূস সরকার
গত মঙ্গলবার সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢুকে কয়েক জন ভাঙচুর করেন বলে অভিযোগ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
