বর্ষার শুরুতেই এবার প্রাকৃতিক বিপর্যয় কার্যত বিধ্বস্ত হিমাচল প্রদেশ। সিমলা, কুলু, মানালি, মান্ডি- একের পর এক জায়গায় মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পা বান, ধস নামছে ক্রমাগত। প্রকৃতির রোষে পড়েছে নদীও। প্রচন্ড জলপ্রবাহে ঘর-বাড়ি থেকে মানুষ ভেসে যাচ্ছে সবই। সেই রাজ্যে মৃতের সংখ্যা ৫০-র গণ্ডি ছাড়িয়েছে ইতিমধ্যেই। এই অবস্থায় রবিবার বন্যা বিধ্বস্ত মান্ডি পরিদর্শনে যান সাংসদ কঙ্গনা রানাউত। সেখানে তাঁকে মানুষের বিপর্যয়ে পাশে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে অদ্ভুত যুক্তি দিয়ে অভিনেত্রী বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য কোনও ফান্ড তাঁর নেই। না আছে ক্যাবিনেট পোস্ট। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। তিনি খুবই ক্ষুদ্র। তবে তিনি কেন্দ্র থেকে বিপর্যয় মোকাবিলা ফান্ড পাইয়ে দিতে সাহায্য করতে পারেন। প্রসঙ্গত, অনেক আশা নিয়েই ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। কিন্তু সেখানে মানুষের জীবনে বিপদ ঘনিয়ে আসতেই কার্যত নিজের দায় ঝেড়ে ফেললেন অভিনেত্রী সাংসদ। সাফ জানিয়ে দিলেন তাঁর কোনও ক্যাবিনেট পদ নেই। এমনকি বিপর্যয় মোকাবিলার ফান্ডও নেই। বিধ্বস্ত হিমাচলের পরিস্থিতি দেখতে গিয়ে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের এহেন মন্তব্যে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী। পাল্টা বন্যা দুর্গতদের দুর্দশার জন্য তিনি কংগ্রেস সরকারকে দুষলেন। মেঘভাঙা বৃষ্টিতে যারা প্রাণ হারিয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের রাজ্য সরকার কোনও ত্রাণ দেয়নি বলেই অভিযোগ করেন কঙ্গনা।
Related Posts
বেহালার সখেরবাজারে বচসার জেরে মৃত যুবক, গ্রেফতার অভিযুক্ত বন্ধু ও তাঁর বাবা
রবিবার সকালে রক্তাক্ত বেহালার শখেরবাজার। মদ্যপান ঘিরে গোলমাল আর তার থেকেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও…
দুর্গাপুজোর অনুদান ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর।হাতে আর মাত্র ৭৬ দিন। সেপ্টেম্বরের ২৮ তারিখ দেবীর বোধন। পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই…
নবান্ন অভিযানের নামে অশান্তি সৃষ্টির প্রয়াস! বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর
নবান্ন অভিযানের নাম করে শহর জুড়ে অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরী করার অপপ্রচেষ্টা বিজেপির! শনিবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোট…
