অমরনাথের পথে বাস দুর্ঘটনা, আহত ৩৬

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। অমরনাথ যাত্রায় এই দুর্ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী।

এসপির তরফে খবর, দুর্ঘটনার পর বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তিন-চার জনের আঘাত কিছুটা গুরুতর তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ওই তিন চার জন যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ওই যাত্রীদের রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসগুলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হেঁটে অমরনাথ গুহায় যাওয়ার কথা।

এবারের ৫২ দিনের অমরনাথ দর্শন পর্ব দু’টি যাত্রাপথে হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাঁও এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। ১৯ অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা। ৬,৯৭৯ জন তীর্থযাত্রীর চতুর্থ দল – ৫,১৯৬ জন পুরুষ, ১,৪২৭ জন মহিলা, ২৪ জন শিশু, ৩৩১ জন সাধু-সাধ্বী এবং একজন ট্রান্সজেন্ডার – ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ভগবতী নগর যাত্রা শুরু করে ভোর ৩.৩০ থেকে ৪.০৫ টার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *