১৮ জুলাই ফের একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়ে – সেই চেনা ছবির পুনরাবৃত্তি ঘটতে চলেছে জুলাই মাসের ১৮ তারিখে। কারণ ওই দিনেই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বঙ্গসফর নির্ধারিত হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে ওই দিন দমদমে সভা ও করতে পারেন প্রধানমন্ত্রী।সূত্রের খবর, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি। মে মাসে উত্তরবঙ্গে সভার পর এবার দক্ষিণবঙ্গে ভোটের প্রচার শুরু করতেই বিজেপির এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।চলতি মাসের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস ঘিরে চূড়ান্ত উন্মাদনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। একুশে জুলাইয়ের ঠিক তিন দিন আগে মোদির বঙ্গসফরে রাজনীতির ইঙ্গিত স্পষ্ট। সারা বছর জনগণের থেকে বিচ্ছিন্ন গেরুয়া দলের কর্মসূচি নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নয় রাজ্যের শাসক দল। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ দখলে মরিয়া পদ্ম শিবির। সম্প্রতি বঙ্গ বিজেপিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কিন্তু তাতেও ভোট ভাগ্য ফিরবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতারা। বাংলায় বিজেপির এতটাই দুর্বল দশা যে ভোকাল টনিক দিতে আসতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। এমনিতেই দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত নয়। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই কলকাতায় আসছেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসতের কোথাও জনসভা হতে পারে।
Related Posts
বিয়ে করতে এসে সোজা শ্রীঘরে পাত্র বারুইপুরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : এবার বিয়ের ছাদনাতলা থেকে সোজা শ্রীঘরে পাত্র,নাবালিকাকে বিয়ে করতে গিয়ে বিপত্তি বারুইপুরে।বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে…
বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, লোকভবনে শপথ গ্রহণ, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি (আরএন রবি)। বৃহস্পতিবার কলকাতার লোকভবনে এক অনুষ্ঠানে তাঁকে…
চিৎপুরের বৃদ্ধ দম্পতিকে হত্যার অপরাধ ‘বিরলের মধ্যে বিরলতম’, দোষীকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ
চিৎপুরের বৃদ্ধ দম্পতি যাকে নিজের ছেলের মতো দেখতেন, টাকা ও সোনার গয়নার লোভে সে-ই খুন করেছিল তাঁদের। দশ বছর আগে…
