প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে শেখ শাহজাহান জামিনের আবেদন করবেন বসিরহাট মহাকুমা আদালতে। সম্প্রতি দীর্ঘ ছয় বছর পরে সন্দেশখালীর ন্যাজাট থানার ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতেই শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতায় বসিরহাট আদালতে পৌঁছেছেন আইনজীবীরা।প্রসঙ্গত শাহজাহানের জামিনের আবেদনের বিরোধীতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তিনজন আধিকারিক সহ এক আইনজীবী হাজির হন শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করতে। পাশাপাশি ২০২৪ সালে ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ন্যাজাটের সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেই নিয়েও তদন্ত চলছে। সবমিলিয়ে এদিন সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের জামিনের বিরোধিতায় আদালতে হাজির হয়েছেন। অন্যদিকে শাহজানের আইনজীবী জামিনের আবেদন করেছেন বসিরহাট মহকুমা আদালতে- এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
Related Posts
সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি
অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ লোকজনের যাতায়াতে সল্টলেক এলাকা সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাট থাকে। সেই জনবহুল সল্টলেকেই এবার…
সুপ্রিম কোর্টে শুনানি নয়, আবেদন প্রত্যাহার — বেলডাঙায় মসজিদ নির্মাণ ইস্যুতে ‘হুমায়ুনের বড় জয়’ দাবি সমর্থকদের
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিতর্কের জেরে বিষয়টি পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। বাবরের নামে মসজিদ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে শীর্ষ…
এআই ভয়েস ক্লোনিং নিয়ে সাবধানতার বার্তা কলকাতা পুলিশের, দেওয়া হল হেল্পলাইন নম্বর
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে কোনো ব্যক্তির কণ্ঠস্বরকে খুব সহজেই হুবহু নকল করতে পারে এআই ভয়েস ক্লোনিং। এই প্রযুক্তির সাহায্যে…
