নৈনিতালে ভাষণের শেষে হঠাৎ অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়!

নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে…

Image 56 1024x536


নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভাষণের শেষে পুরনো এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জনে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তাঁরা। সেই সময়েই আচমকা জ্ঞান হারান ধনখড়। বন্ধুর কাঁধে মাথা রেখেই অজ্ঞান হয় পড়েন তিনি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে নৈনিতালের রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই রাত্রিবাস করবেন।
বুধবার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি ধনখড়।