আগুন পুড়ে মৃত্যু প্রাক্তন বিজেপি সাংসদের আপ্ত-সহায়কের

কেষ্টপুরের রবীন্দ্রপল্লির এ.ই. ৬৬ নম্বর বাড়িতে আগুন লেগে হঠাৎ মৃত্যু হল বিজেপি নেতার প্রাক্তন আপ্ত-সহায়কের। সোমবার গভীর রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ হঠাৎই আগুন লাগে ওই বাড়িতে। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী (৪৯)। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের আপ্ত সহায়ক ছিলেন।

সূত্রের খবর, এই বাড়িতে একাই থাকতেন সব্যসাচী। তিনি বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত-সহায়ক ছিলেন। বাড়ির ভিতর থেকেই উদ্ধার হয় তাঁর দগ্ধ দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার গভীর রাতে নিয়মসের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচাতে পারেন নি সব্যসাচীকে। বাড়ির একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দেওয়ালে এখনও রয়ে গিয়েছে আগুনের কালো ছাপ। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, সেই নিয়ে সন্দেহে প্রকাশ করছেন অনেকেই।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত্যুর কারণ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তবে সবটাই তদন্তসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *