কালীগঞ্জে জয় নিশ্চিত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালীগঞ্জে জয় একপ্রকার নিশ্চিত। ফল ঘোষণার আগেই এবার জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের পোস্টে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। শেষ হয়েছে ১৮ রাউন্ডের ব্যালট গণনা। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮৫ হাজার ৪৩টি ভোট।

এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ”কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *