বিধানসভায় অভব্য আচরণের জন্যে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক

সোমবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাল পদ্ম নেতারা। এর ফলে অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হল। মার্শালের সঙ্গে রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মনোজ ওঁরাওকে পাঁজাকোলা করে বিধানসভায় থেকে বের করলেন মার্শাল। গত সোমবারও অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। সোমবার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বক্তব্য কেন মুছে ফেলা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী। রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান অধ্যক্ষের সিদ্ধান্তে বিজেপি বিধায়কদের বক্তব্য় মুছে দেওয়া হয়।

শাসক শিবিরের বিরুদ্ধে অভব্য আচরণ শুরু করেন বিজেপি বিধায়করা। চলে স্লোগান ও কাগজ ছিঁড়ে প্রতিবাদ। হুঁশিয়ারির পরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। এরপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিধানসভায় বিজেপি বিধায়করা মাইক, টেবিল ভেঙেছেন বলে অভিযোগ তোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিধানসভার নিরাপত্তা রক্ষীরা বিজেপি বিধায়কদের ধাক্কা মেরে বের করে দিতেই বারান্দায় গিয়ে জড়ো হন তারা। সেখানেই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি চালায় তারা। বিধানসভাকে কুস্তির আখড়া বানিয়েছে বিজেপি, বিধানসভা গণতন্ত্রের মন্দির আর সেখানে এই অভব্য আচরণ কল্পনারও বাইরে বলেই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *