গার্ডেনরিচ ফ্লাইওভার থেকে মরণঝাঁপ যুবকের

বুধবার সন্ধ্যায় সেই ফ্লাইওভারে হেঁটে উঠলেন এক যুবক। এরপরেই আনুমানিক আটতলা সমান উঁচু ফ্লাইওভার থেকে তিনি মরণঝাঁপ দিলেন। এত উপর থেকে পড়ার জন্য যুবকের মাথা ও মুখে গভীর ক্ষত রয়েছে। এদিন রাত পর্যন্ত তাঁর নাম, পরিচয় জানা যায়নি। দক্ষিণ বন্দর থানা ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে।

গার্ডেনরিচ ফ্লাইওভারের নীচে সোনডিঙি রোডে হাঠৎ প্রচন্ড জোরে শব্দ শুনে ছুটে আসেন পাশের এক চায়ের দোকানের কর্মী। সঞ্জীব শ্যাম নামে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি দেখলেন এসে ফুল প্যান্ট আর গেঞ্জি পরা এক যুবক পড়ে রয়েছেন। তাঁর মাথা ফেটে গিয়েছে আর গোটা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ড ও দক্ষিণ বন্দর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ফ্লাইওভারের কোন ফ্ল্যাঙ্ক দিয়ে যুবক উঠেছেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইওভারের উপরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *