বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার

বেঙ্গালুরুর আবাসনের নিকাশি থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড়। বেঙ্গালুরুর বেগুর এলাকার নিউ মাইকো লেআউটের ‘এমএন ক্রিডেন্স ফ্লোরা’ আবাসনের ঘটনা। ১৬ জুন বৃষ্টির জল দ্রুত পরিষ্কারের জন্য আবাসনের পারকোলেশন পিট পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারের কাজ শুরু হতেই হঠাৎ করেই পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল।

আবাসিক কল্যাণ সমিতির উদ্যোগে পিট পরিষ্কারের কাজ করতে এসে কর্মীরাই প্রথমে মানুষের হাড় দেখতে পান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বেগুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার আগে নিশ্চিতভাবে পুলিশের তরফেও কিছু বলা সম্ভব নয়।

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি ঠিক কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেই সম্পর্কেও কোনরকম তথ্য পাওয়া যায় নি। গোটা বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *