ওড়িশায় ভয়াবহ কলেরার দাপট, মৃত বহু

ওড়িশার (Orissa) একাধিক জায়গায় কলেরার মতো উপসর্গে ভুগছেন বহ মানুষ। নমুনায় মারাত্মক ভিব্রিও কলেরা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। মঙ্গলবার ওড়িশা সরকার জলবাহিত এই রোগের বিস্তার রোধে ৩০টি জেলাকে সতর্ক করেছে। এই রোগে এখনও পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন । সরকারি সূত্র অনুযায়ী উপকূলীয় ওড়িশায় ২০০০ জনেরও বেশি মানুষ এই মুহূর্তে কলেরা আক্রান্ত। আনুমানিক ৯ জুন ওড়িশার জাজপুর জেলায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে অসুস্থ হয় বহু মানুষ। এখনও পর্যন্ত ঢেঙ্কানল, ভদ্রক, কেওনঝাড় এবং কটক সহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে কলেরার দাপট। জাজপুর থেকে সংগৃহীত নমুনায় কলেরা ভাইরাস সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার ওড়িশার বিভিন্ন জেলায় প্রায় ৩০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

গত বছর বাংলাতে কলেরা দেখা দিলেও সময়ের আগেই প্রশাসন সতর্ক হয়ে বিষয়টি মোকাবিলা করে। চিকিত্‍সকদের মতে কলেরা রোগটিকে সময়ে গুরুত্ব না দিলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। দরকারে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পাঁচটি জেলার বেশ কয়েকটি গ্রামে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পানীয় জল খাওয়ার জন্য ব্যাপক হারে সচেতনতামূলক প্রচারণা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *