ইরানের হামলায় তছনছ জেরুজালেম, তেল আভিভ, চিন্তায় ভারত


ইরান এবং ইজরায়েলের মধ্যে বাড়ছে টেনশন। একে অপরের দিকে চলছে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে ফের নতুন করে ঘনিয়েছে যুদ্ধের কালো মেঘ। বিষয়টি নিয়ে খানিকটা চিন্তায় রয়েছে ভারতও।
ইরানের পাল্টা হামলায় তছনছ জেরুজালেম এবং তেল আভিভ। শুক্রবার মাঝরাত থেকে ইজরায়েলের এই দুই বড় শহরে টানা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা গিয়েছে, লং রেঞ্জ মিসাইল দিয়ে ইজরায়েলে হামলা চালায় ইরান। ইজরায়েলি পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস’ নামে পরিচিত ইরানের হামলায় এক ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩৪ জন আহত হয়েছেন।
এই পরিস্থিতিতে শুধু ভারত নয় বিশ্বের বেশ কয়েকটি দেশ চিন্তায় রয়েছে।তাদের চিন্তার প্রধান কারণ হল স্ট্রেট অফ হরমুজ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে বিশ্বের তিনভাগের একভাগ তেল পাঠানো হয়।
তেলবাহী জাহাজগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে। ভূ-রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।
এখান থেকে যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় বা কোনও ক্ষতি হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের তেলের বাজারে। এই রুট ছাড়া অন্য কোনও বিকল্প পথ নেই। ফলে এই পথ বন্ধ হলে তার প্রভাব ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশে পড়বে।তেলের দাম হু হু করে বাড়তে পারে। জ্বালানির দাম বাড়বে। তার সরাসরি প্রভাব পড়বে নিত্যদিনের বাজারে। প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে মধ্যবিত্তের মাথায় বাড়তি চাপ পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *