রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু! উদ্বেগ বাড়িয়ে গোটা দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৭০০০-এ

রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হল। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল বছর ৭৪-এর এক বৃদ্ধের । হাওড়া সাঁকরাইলের বাসিন্দা তিনি। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হলেও তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল। তাই মৃত্যুর কারণ শুধু করোনা নয়।এই নিয়ে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হল রাজ্যে।
ওদিকে দেশে এবার ৭ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা। ৬৪৯১ থেকে আক্রান্ত সংখ্যা বেড়ে হল ৬৮১৫। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়ল আরও ৩২৪ জন। যার মধ্যে ১৩৬ জনই কর্নাটকের বাসিন্দা।
করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরালা, আক্রান্তের সংখ্যা ২০৫৩ ।
দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, আক্রান্তের সংখ্যা ১১০৯ জন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ৭০০ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৩ থেকে ৭৪৭ জন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল ৫৪ জন।
যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে! জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *