আইসক্রিমের ভিতরে টিকটিকি, অসুস্থ বালক

Lizard in Ice-Cream: আইসক্রিমের ভিতরে টিকটিকি! প্রথম কামড়টা বসাতেই ভয়ে  সিঁটিয়ে গেল নাবালক - Bengali News | Lizard Found in Ice Cream in Punjab,  Vendor Keeps Selling | TV9 Bangla News

সোমবার পঞ্জাবের লুধিয়ানাতে স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে কেনা আইসক্রিমের মধ্যে একটি মৃত টিকটিকি দেখতে পায় ৭ বছর বয়সী একটি ছেলে। “মিল্ক বেল” নামে একটি গাড়ি থেকে ২০ টাকায় দুটি চকো বার কিনেছিল ছেলেটি। প্রথম কামড়ে আইসক্রিমটা ভাঙতেই দেখা গেল একটা ছোট্ট কিছুর মৃতদেহ। ভয় পেয়ে ঠাকুমা দেখায় সে। তারপর আইসক্রিমটা ভাঙতেই একটা টিকটিকির দেহ বেরিয়ে আসে। আইসক্রিমের ভিতরের অংশে রয়েছে ছোট মাথা। গরমের দিনে অনেকেই শরীর ঠান্ডা করতে আইসক্রিমের ওপর ভরসা করে। এই ক্ষেত্রেও ভরসা করে খেতে গিয়েই এই বিপত্তি।

এরপরেই প্রতিবেশিরা ঘেরাও করে আইসক্রিম বিক্রেতাকে। তিনি যদিও জানিয়েছেন তাঁর সঙ্গে কারখানার কোনও যোগ নেই। কিন্তু দেখা গিয়েছে পরেরদিন আবার সেই বিক্রেতা ওই কোম্পানির আইসক্রিম বিক্রি করছেন। তবে শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আইসক্রিমটি একটু হলেও খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিল সে। তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ বোধ করে নাবালক। জানা গিয়েছে, গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছে জেলা স্বাস্থ্য কেন্দ্র। আইসক্রিম প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে যদিও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *