তৃণমূলে যোগ দিচ্ছেন মাটিগাড়া -নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার

সামনেই ২০২৬ এর ভোট। এর মধ্যেই বড় ধাক্কা বিরোধী শিবিরে। শাসকদলের যোগদান করতে চলেছেন দার্জিলিংয়ের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া – নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার। আজ, বুধবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করবেন তিনি। উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতাদের মধ্যে একজন শংকর মালাকার। দার্জিলিং জেলার, শিলিগুড়ি মহকুমায় কংগ্রেসের সংগঠন দীর্ঘদিন ধরে রেখেছিলেন তিনি। ২০১১ ও ২০১৬ সালে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের কাছে পরাজিত হন তিনি। শংকর মালাকার তৃণমূলে যোগদান করলে শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকায় তৃণমূলের ভিত শক্ত হবে ।

শিলিগুড়ি পুরনিগমের দখল নিলেও শিলিগুড়ি মহকুমায় তৃণমূলের সংগঠনের হাল ভালো নয়। বেশ কিছু এলাকায় বেশ শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে বিজেপি। শংকর মালাকারের সাংগঠনিক দক্ষতা সেই ঘাঁটি ভাঙতে পারবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *