রাজ্য পুলিশে রদবদল

রাজ্য পুলিশের রদবদল। অতিরিক্ত দায়িত্ব পেলেন বেশ কয়েকজন আইপিএস। গোটা বিষয়টি একটি রুটিন বদল বলেই জানা গিয়েছে। বিনীত গোয়েলকে এডিজি -আইজি এসটিএফ ছাড়াও এডিজি-আইজি অ‍্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। অজ‍য় রানাডেকে সরানো হয়েছে হোমগার্ডে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই আছেন রাজীব কুমার। তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হয়েছে আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব পেলেন আইএএস অফিসার অনুপকুমার আগরওয়াল।

শ‍্যাম সিং-কে আনা হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। দময়ন্তী সেন এডিজি -আইজি পলিশি থেকে এডিজি – আইজি এপি হলেন। হরি কিশোর কুসুমাকারকে এডিজি সাইবার থেকে এডিজি -আইজি কোস্টাল সিকিউরিটি-তে পাঠানো হল। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পেলেন আনন্দ কুমার। এডিজি লিগ্যাল সেলের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি-আইজি পলিসি দেওয়া হয়েছে তাঁকে। শঙ্খশুভ্র চক্রবর্তীকে আইজি সিআইডি দুই ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইজি সাইবার সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। কারা দফতরের নতুন অতিরিক্ত মুখ্যসচিব হলেন হৃদেশ মোহন। তিনি সর্বশিক্ষা এবং গ্রন্থাকার দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। সর্বশিক্ষা এবং গ্রন্থাকার দফতরের দায়িত্ব দেওয়া হল আইপিএস রাজেশ কুমারকে। সবমিলিয়ে রাজ্য পুলিশ ও সচিব স্তরে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *