কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

কলকাতা পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি দুর্ঘটনার তদন্তে নেমে গ্রেফতার হন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তদন্ত করতে নেমে কালীঘাট থানার পুলিশের সন্দেহ হয় আর তারপর যথেষ্ট পরিমান তথ্য সংগ্রহ করেই অবশেষে কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এই বাংলাদেশি।

ধৃত বাংলাদেশির নাম আজাদ শেখ। এই ব্যক্তিকে ভুয়ো নথি বানাতে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১। ১৮ মে কালীঘাটে গাড়ির ধাক্কায় জখম হয়েছিলেন নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাস। অভিযুক্ত গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতেই হয়ে গেল এই পর্দাফাঁস। জাল নথি দিয়ে তৈরি লাইসেন্স দেখে সন্দেহ হয় পুলিশের। ২০২৩ সালের অক্টোবর মাসে উত্তর ২৪ পরগনা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি।
জাল নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল বাংলাদেশি এই নাগরিক। শুধু তাই নয়, কেন্দ্রীয় সকল প্রকল্পের কার্ড ছিল তাঁর। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও আসে পুলিশের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *