অবশেষে রবিবার ভারতে ঢুকতে পারে বর্ষা

অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলেছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিনবঙ্গে। সাথে বইবে ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই জানা যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে সার্বিক ভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস। রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। মাঝে মঙ্গলবার সাময়িক বিরতি। বুধবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার।

কলকাতা শহরে কাল রাতের তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৬ থেকে ৯৫ শতাংশ।

অনুমান করা হচ্ছে, আগামীকাল ভারতের মূল ভূখণ্ড কেরালায় বর্ষা ঢুকে যাবে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *