রাজ্য পুলিশের বড় সাফল্য, বহরমপুরে গ্রেফতার অস্ত্র পাচারকারী

মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান, আই.পি.এস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন স্পেশাল অপারেশনস গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেফতার অস্ত্র পাচারকারী। গতকাল অর্থাৎ ২১শে মে সকাল ন’টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্ভুক্ত নওদাপাড়া রেল গেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশনস গ্রুপ এবং বহরমপুর থানা।
এরপরেই গ্রেফতার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা ৪২ বছরের হাবলু শেখকে।

এদিন তার কাছ থেকে উদ্ধার হয় সাতটি দেশী ৭.৬৫ মি.মি. পিস্তল, ১৩টি খালি ম্যাগাজিন, ১০ রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল। হেফাজতে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জেরার মুখে সে স্বীকার করে, চার-পাঁচদিন আগে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র যোগাড় করে নিজের বাড়িতে রাখে এক সহযোগীর হাতে তুলে দেবেন বলে। এরপরেই পুলিশের তরফে যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়। ধৃতকে আদালতে তোলা হবে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাই পুলিশ। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে আরও অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *