রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

দুটো ঘূর্ণাবর্তের জেরে বিপুল পরিমান বৃষ্টিপাতের পূর্বাভাস হওয়া দফতরের। উত্তর বাংলাদেশ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দু’টি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বলে জানা গিয়েছে। এই কারণেই আগামী এক সপ্তাহ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে। ২১ মে-২৩ মে ভারী বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরের এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *