হাওড়া ডিভিশনের শতবর্ষ পালনে বিশেষ ডাকটিকিট

হাওড়া ব্রিজ বা হাওড়া স্টেশন, কলকাতার বুকে দুটোরই একটা ঐতিহাসিক মূল্য অনেকটাই। এই ভারতীয় রেলের হাওড়া ডিভিশনের এবার শতবর্ষ পালন হবে। নানা উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তিহাস থেকে সাম্প্রতিক নানা স্মৃতি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনদিনের মাথায় এই শতবর্ষ নিয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে।

জানা গিয়েছে, ভারতীয় রেলের হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ ডাকটিকিট প্রকাশ হতে চলেছে। প্রকাশ হবে চিঠির খামও। পুরনো কয়লার ইঞ্জিন থেকে শুরু করে আধুনিক বন্দে ভারতের ছবি থাকবে। এই বিশেষ ডাকটিকিট একবার মাত্র ছাপা হবে। ওই ডাকটিকিটে হিন্দি এবং ইংরেজিতে লেখা ‘গৌরবময় হাওড়া ডিভিশনের ১০০ বছর, ইস্টার্ন রেলওয়ে।’ সূত্রের খবর, এক হাজার এই ডাকটিকিট ছাপতে ব্যয় হচ্ছে, ৩ লক্ষ ৪৩ হাজার টাকা। আগামী ২৩ মে ওই ডাকটিকিট এবং খাম প্রকাশ হবে। ওই অনুষ্ঠানে কোনও কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

এই বিশেষ ডাকটিকিট এবং খাম আগেই প্রকাশ্যে নিয়ে আসার কথা ছিল কিন্তু পহেলগাঁওয়ে হামলার ঘটনার জন্য দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। ব্রিটিশ ইঞ্জিনিয়র চালর্স স্টুয়ার্ট তৈরি করেন এই লালবাড়ির হাওড়া স্টেশন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রেলযাত্রার সাক্ষীও এই হাওড়া স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *