মধ্যরাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এস‌‌এসকেএম হাসপাতালে

মাঝরাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এস‌‌এসকেএম হাসপাতালে। রমেশ অধিকারী (৫৪) নামে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। বেড না পেয়েই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে । হাবড়ার বাসিন্দা ওই রোগীর মৃত্যু ঘিরে রোগীর পরিজনেরা রীতিমত হিংস্র হয়ে ওঠে । চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে এমার্জেন্সির গেট বন্ধ করে দেন। ওই রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আধ ঘণ্টা এমার্জেন্সির পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পিছনের গেট দিয়ে পরিষেবা চালু করা হয়।

রোগীর পরিজনদের অভিযোগ, রাত দেড়টা নাগাদ রমেশবাবুকে নিয়ে এমার্জেন্সিতে যান তারা । এমার্জেন্সি থেকে কার্ডিওলজিতে রেফার করা হয়। কিন্তু বেড নেই বলে তাদের ঘুরিয়ে দেওয়া হয়। এভাবে ১ ঘণ্টা ১৫ মিনিট কেটে যায়। একপ্রকার চিকিৎসা না পেয়ে হাসপাতালে মৃত্যু হয় এই ব্যক্তির। এর ফলেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারা মনে করছেন এভাবে ফেলে রাখা না হলে বাঁচানো যেত তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *