গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় মঙ্গলাবার রাতে ধস

গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় মঙ্গলাবার রাতে ধসের জেরে দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়ি। গতকাল রাতে অতি ভারী বৃষ্টির ফলেই পাহাড়ে ধস নামে। পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি চার চাকার গাড়ির উপর পড়লে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় গাড়িগুলিতে কেউ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এই অঞ্চলটি অতীতেও ভূমিধসপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খবর পেয়ে, স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য আরও ধসের আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *