সিবিএসই-র দশমের ফলাফল প্রকাশিত

প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম শ্রেণির পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৫৬ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এই বছর পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গত বছর ছিল ৯৩.৬০ শতাংশ। এই বছর পাশের হার বেড়েছে .০৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৯২.৬৩ শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। সার্বিক পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ২.৩৭ শতাংশ।

মোট ২৩ লক্ষ ৮৫ হাজার ০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষা দেয় মোট ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম। পাশের হার ৯৯.৭৯ শতাংশ। পাশের হারের নিরিখে পশ্চিমবঙ্গের শতকরা হার ৯৪.৯৩ শতাংশ। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। ফল দেখা যাবে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *