ভারত বিরোধী পোস্টের জন্য গ্রেফতার বাংলার শিক্ষক

এক দিকে ভারত পাকিস্তান টানাপোড়েন। এর মধ্যে ভারত বিরোধী পোস্ট বাংলা তে বসে চালাচ্ছিলেন এক শিক্ষক।

নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এবং পাকিস্তান সম্পর্কিত অনেক পোস্ট করায় এগ্রা থানায় আটক প্রাথমিক শিক্ষক।

তাঁকে জেরা চালাচ্ছে এগরা থানা পুলিশ ।সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই শিক্ষক নিজের ফেইসবুক একাউন্টের মাধ্যমে একাধিকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘ভারতের অবস্থা খারাপ’, ভারত বিরোধী বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করতে থাকেন।

বিষয়টি নজরে আসে স্থানিয় দের। তাঁরা এগরা থানায় ওই শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, শিক্ষকের নাম সামশের আলম খান।

তিনি এগরার বাথুয়াড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি এগরা থানার বাসুদেবপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *