যোগীরাজ্যে মোটা বলায় গুলি চালালেন যুবক, জখম ২

উত্তরপ্রদেশের (UttarPradesh) গোরখপুরে এক যুবকের ক্ষেত্রেও তাই হল। জানা গিয়েছে, একটি সামাজিক অনুষ্ঠানে সকলের সামনে তাকে ‘মোটা’ বলায় দুই ব্যক্তির ওপর রেগে গুলি চালিয়ে দিলেন তিনি। থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যুবককে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুজনের অবস্থাই স্থিতিশীল।

উত্তরপ্রদেশের গোরখপুরের খাজনি এলাকায় একটি খাবারের অনুষ্ঠান ছিল। সেখানেই নিমন্ত্রিত ছিলেন তিনজন। অরুণ চৌহান নামের ওই যুবককে ওজন নিয়ে কটুক্তি করায় তিনি বেশ অপমানিত বোধ করেন। বৃহস্পতিবার বন্ধু আসিফ খানের সঙ্গে হাইওয়েতে ওই দুই ব্যক্তিকে ধাওয়া করে টোল প্লাজার কাছে একপ্রকার জোর করে গাড়ি থেকে নামিয়ে অনিল চৌহান ও শুভন চৌহানের ওপর তিনি গুলি চালিয়ে পালিয়ে যান। প্রথমে প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, তাদের গাড়িটিকে তেনুয়া টোল প্লাজার কাছে জগদীশপুর-কালেসার বাইপাসে ওভারটেক করেই গুলি চালানো হয়।

শুক্রবার খাজনি থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছেন তাঁরা। এদিনের ঘটনার আগেও কোনও আক্রোশ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *